1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযান,১০ কেজি গাঁজাসহ হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সুমন আটক

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

সুনামগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করা হয়। তল্লাশিতে বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া আব্দুল হামিদের ছেলে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপতার হাওর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান।

এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযান,১০ কেজি গাঁজাসহ হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সুমন আটক

আপডেট সময় : ০৪:৩৫:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬