মধ্যনগরে ৭ম দিশারী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল মোছাব্বির, এসআই বিকাশ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার ও খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিহাব হোসেন।
এবারের মেধা বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে মোট ৩৭ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে দিশারী ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























