জলঢাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
নীলফামারীর জলঢাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা উম্মে কুলসুম (৫১) মৃত্যু হয়েছে।
ঘটনাটি রোববার (১নভেম্বর) সকাল ৯ টার দিকে গোদর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম উপজেলার শৌলমারী ইউনিয়নের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বামী প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সাথে একই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন ।জানা যায়, সকাল ৯ টার দিকে স্বামীর মোটরসাইকেলের পিছনে বসে একই স্কুলে যাওয়ার সময় গোদর বাজার নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান উম্মে কুলসুম। এ সময় তার মাথায় আঘাত পেলে প্রচুর রক্তক্ষরণ হয়। পড়ে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই উম্মে কুলসুমের মৃত্যু হয়।
























