1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ ফজলে রাব্বি, ষ্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

দিনাজপুরের কাহারোল উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে উপজেলা চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা চত্বরকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীজ মোকলেদা খাতুন মীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়াৎ নাহার আখতারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা বলেন, সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এ জন্য নিজেদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কাহারোল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬