1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে চাঁদা না পেয়ে কলেজছাত্রকে মারধর, আসামির রিমান্ড

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

নীলফামারীতে ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক কলেজছাত্রকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে মো. মামুন শেখ ওরফে জঙ্গি মামুন ওরফে ভাইরাল মামুন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ দুপুরে নীলফামারী পৌর এলাকার মার্কেটসংলগ্ন বড় মাঠের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তৌফিক এলাহী রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অভিযোগ, ওই সময় মামুন শেখ ও তাঁর সহযোগীরা তৌফিকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে নাকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তাঁর পকেট থেকে ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ নভেম্বর ২০২৬ তারিখে নীলফামারী থানায় মামলা নম্বর ৭ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার এসআই সাবের শাফায়াত জানান, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নীলফামারীতে চাঁদা না পেয়ে কলেজছাত্রকে মারধর, আসামির রিমান্ড

আপডেট সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬