আধুনিক যশোরের স্থপতি তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উলাশীতে স্মরণসভা ও দোয়া মাহফিল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও আধুনিক যশোরের স্থপতি জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় শার্শা উপজেলার ৯ নম্বর উলাশি ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উলাশি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরশাফুল আলম বাবু, প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বিএনপি নেতা শফিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উলাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা আলহাজ শহিদুল ইসলাম শহীদ।
স্মরণসভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।























