বোদায় এসিয়ান হাইওয়েতে বিআরটিসি বাস-মিথীলা ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ১
পঞ্চগড়ের বোদা উপজেলায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিআরটিসি বাস ও মিথীলা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিয়াউদ্দিন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস যাওয়ার পথে সামনে থাকা অটোভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশ থেকে ডান পাশে চলে যায়। এ সময় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক জিয়াউর রহমান গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহত চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তরের (রেফার) পরামর্শ দেন।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ/হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর এশিয়ান হাইওয়েতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহিত হলেও হাইওয়ে পুলিশ ও বোদা থানা পুলিশি তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, প্রথমত আমরা সেখানে গিয়ে আহত ব্যাক্তিকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বোদা হাইওয়ে পুলিশের কাছে বিআরটিসি বাস ও মিথীলা ভ্যানকে হস্তান্তর করি। বোদা হাইওয়ে থানার কতব্যরত পুলিশ এর সাথে মুঠোফোনে জানতে পারিযে বিআরটিসি বাস ও মিথীলা ভ্যানকে ইতিমধৌ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে, মামলার হয়েছেকিনা সে বিষয়ে যানতে চাইলে, যানযায় আহত ব্যাক্তি এবং তার পরিবারের যদি এ বিষয়ে লিখিত অভিযোগ করে, সেই প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























