1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জা এবং স্থানীয় গণমাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১ মিনিটে আয়োজন করা হবে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখার কর্মসূচি রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬