1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত, অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও ১৯৭৫ সালের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

শনিবার (৭ নভেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নয়, বরং উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তামান্না ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা জাফর, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমান, মো. খুরশিদ আলম, উপজেলা বণিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো. তোফাজ্জল হোসেন তোফায়েল এবং বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশীদ।

আলোচনা পর্বে ১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো তুলে ধরা হয়। বিশেষ করে ১৫ আগস্টের হত্যাকাণ্ড, ৩ নভেম্বরের জেলহত্যা এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের পেছনের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বক্তারা।

বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের অবস্থান, জাতীয় ঐক্য এবং সংহতির প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

৭ নভেম্বর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত, অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬