আলীকদম জিপি গেইটে বিজিবির অভিযান, আটক ৭ পলাতক রোহিঙ্গা
বান্দরবানের আলীকদমে বিজিবির অভিযানে ক্যাম্প থেকে পলাতক ৭ জন রোহিঙ্গা শরণার্থী আটক হয়েছেন।
গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। প্রায় ২ মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের খোঁজে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় থাকছিলেন।
আটক ৭ জনের মধ্যে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নং বালুখালি ক্যাম্পের ২ জন, ১৮ নং বালুখালি ক্যাম্পের ১ জন ও ৯ নং বালুখালি ক্যাম্পের ১ জন রয়েছেন।
পরে রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ২টায় আইনানুগ ব্যবস্থার জন্য তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি নং-২১/২০২৬ প্রকাশ করেছে।























