1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ইয়াবা ও ভারতীয় মদসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আল আমিন,শেরপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৮০ পিস ইয়াবা, দুই বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ভোররাতে শ্রীবরদী পৌর শহরের পশ্চিম তাঁতিহাটি কলেজ রোড এলাকায় মেসার্স শুভ এন্টারপ্রাইজের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, দুই বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের নূর নবীর ছেলে আশিক মিয়া (২০), শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহমুদুল মিয়া (২৬), শ্রীবরদী পৌর এলাকার উত্তর শ্রীবরদী গ্রামের মৃত জরুল হকের ছেলে মিস্টার (৩৬) এবং জামালপুর সদর উপজেলার পিয়ারপুর গাগরী গ্রামের নুরুল ইসলামের ছেলে এমদাদুল হক (৪০)।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের পাশাপাশি এজাহারনামীয় ব্যবসায়ী শুভকে আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে সোমবার দুপুরে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বার্তাপ্রেরক: আল আমিন, ঝিনাইগাতী, শেরপুর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শ্রীবরদীতে ইয়াবা ও ভারতীয় মদসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬