1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬