সমকাল নাট্যচক্রের নতুন কমিটি: সভাপতি এলেন, সাধারণ সম্পাদক মাইশা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম নাট্য সংগঠন ‘সমকাল নাট্যচক্র’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এলেন আশরাফী থিম্পুকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাইশা মালিহাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলে অবস্থিত সংগঠনটির নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাহমুদুল ইসলাম (কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগ), সহসাধারণ সম্পাদক আলিফ আহমেদ তারেক, সাংগঠনিক সম্পাদক সাদিয়াহ নওশীন সারাহ, অর্থ সম্পাদক মো. আবুজার গিফারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান তিশা, দপ্তর সম্পাদক মো. মুন্নাফ হোসেন এবং শিক্ষা, গবেষণা ও তথ্য সম্পাদক মো. রায়হান আলী।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য-১ হিসেবে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আমির জামান এবং কার্যনির্বাহী সদস্য-২ হিসেবে ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী নুশাইকা রাইহান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমকাল নাট্যচক্র দীর্ঘ ৪৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে বিভিন্ন পথনাটক ও মঞ্চনাটক পরিবেশন করে আসছে।























