1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৮

দেশজুড়ে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আবাসিক এলাকায় চুলায় গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনগুলোতেও দেখা দিয়েছে তীব্র সংকট। গ্যাসের অভাবে ডায়িং ও নিটিং কারখানাগুলো দিনের বড় একটি সময় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

এর মধ্যে গত ২৩ দিন ধরে উৎপাদনক্ষমতার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে ভারতের আদানি গ্রুপ। অথচ দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং চলছে। প্রচণ্ড গরমে নগর ও গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিল্পকারখানাও চাহিদা অনুযায়ী উৎপাদন চালাতে পারছে না।

চুক্তি অনুযায়ী পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি আগস্ট মাসে আদানি গ্রুপকে পরপর তিন দফা চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতিবারই সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে আদানির বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার পেছনে কোনো ভূরাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় আদানি গ্রুপের ১ হাজার ৬০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র রয়েছে। গত আড়াই বছরে কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হলেও সর্বশেষ রোববার সরবরাহ নেমে আসে ৯১৫ মেগাওয়াটে।

পিডিবির এক কর্মকর্তা জানান, তীব্র গরমের কারণে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক বেড়েছে। এ অবস্থায় আদানি কেন সরবরাহ কমিয়েছে, তা জানতে আগস্টে তিনটি চিঠি দেওয়া হয়েছে। জবাবে আদানি কখনো কয়লা ভিজে যাওয়ার কথা, আবার কখনো কয়লা পরিবহণের রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে পূর্ণ সরবরাহ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু এক-দুই দিন ১ হাজার মেগাওয়াটের বেশি সরবরাহের পর আবার তা কমে যাচ্ছে।

তথ্য অনুযায়ী, ৭ আগস্ট ভোর ৫টায় আদানি বাংলাদেশ-ভারত সীমান্তের ভেড়ামারা দিয়ে ১ হাজার ৪৫৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল। পরদিন ৮ আগস্ট তা হঠাৎ কমে ৭৯০ মেগাওয়াটে নেমে যায়।

এ বিষয়ে আদানি গ্রুপের বক্তব্য জানতে গণমাধ্যমটির পক্ষ থেকে তাদের প্রধান কার্যালয়ে ই-মেইল করা হলেও রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

পিডিবি জানিয়েছে, কয়লার দাম নিয়ে আদানি গ্রুপের সঙ্গে বিরোধ রয়েছে, যা বর্তমানে অর্থনৈতিক আদালতের একজন মধ্যস্থতাকারীর কাছে বিচারাধীন। তবে বাংলাদেশের কাছে আদানির কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। গত মাসেও প্রতিষ্ঠানটিকে ৯ কোটি ডলারের বেশি বিল পরিশোধ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদিত চুক্তির আওতায় ভারতের গড্ডায় ১ হাজার ৬০১ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে আদানি। বাংলাদেশের জন্য নির্ধারিত আর কোনো বিদ্যুৎকেন্দ্র দেশের বাইরে নেই। ফলে কয়লা সরবরাহ ও কেন্দ্রের প্রকৃত পরিস্থিতি যাচাই করতে বাংলাদেশি কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনের সুযোগ না থাকায় আদানির দেওয়া তথ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে পিডিবিকে।

বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা অবিশ্বাস তৈরি হয়েছে। এর দুই দিন পরই আদানির বিদ্যুৎ সরবরাহ কমে যায়। তবে কূটনৈতিক সম্পর্কের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ কমার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বাংলাদেশি কর্মকর্তারা ভারতে গিয়ে বিদ্যুৎকেন্দ্র ও কয়লার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে পারলে বিষয়টি পরিষ্কার হতো। এ বিষয়ে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখকে অবহিত করা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জাতীয় কমিটির প্রতিবেদনে আদানি বিদ্যুৎ চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে করা এ চুক্তির কারণে আগামী ২৫ বছর বাংলাদেশকে বড় ধরনের আর্থিক খেসারত দিতে হতে পারে। এতে দেশের সম্ভাব্য ক্ষতির পরিমাণ ৬০০ কোটি ডলারের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

৩ হাজার ৫৯০ মেগাওয়াট লোডশেডিং

অন্যদিকে সারা দেশে লোডশেডিংও তীব্র আকার ধারণ করেছে। রোববার দুপুর ১২টায় পিক আওয়ারে লোডশেডিং ছিল ৩ হাজার ৫৯০ মেগাওয়াট। গত মাসে সর্বোচ্চ লোডশেডিং ছিল প্রায় ৩ হাজার ৭০০ মেগাওয়াট।

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের বেশি হলেও সরবরাহ করা যাচ্ছে প্রায় ১৩ হাজার মেগাওয়াট। একই সঙ্গে কয়লাভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটময় হয়েছে।

রোববার দুপুর ২টার তথ্য অনুযায়ী, আদানি ছাড়া দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ৪ হাজার ২০০ মেগাওয়াট।

রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট। পায়রায় ১ হাজার ২০০ মেগাওয়াটের বেশি উৎপাদনের সক্ষমতা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৫৬৫ মেগাওয়াট। একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

আরএনপিএল কেন্দ্র থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াটের পরিবর্তে পাওয়া যাচ্ছে প্রায় ১ হাজার মেগাওয়াট। এসএস পাওয়ারের একটি ইউনিট শনিবার রাতে বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ১ হাজার ২০০ থেকে কমে ৬০০ মেগাওয়াটে নেমেছে। রোববার ইউনিটটি চালু হওয়ার কথা রয়েছে।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট মেরামতের কারণে বন্ধ থাকায় সেখান থেকে পাওয়া যাচ্ছে ৫৬০ মেগাওয়াট। বরিশালের কয়লাভিত্তিক কেন্দ্রটিও স্বাভাবিক সময়ে ৩০০ মেগাওয়াট উৎপাদন করলেও বর্তমানে দিচ্ছে প্রায় ২০০ মেগাওয়াট।

এদিকে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য জ্বালানি তেল কিনতে রোববার অর্থ মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকা দিয়েছে বলে জানা গেছে। তবে গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ঘাটতি এবং আদানির কম সরবরাহের কারণে চলমান সংকট দ্রুত কাটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬