তবলছড়িতে আলোচিত ‘বালের টিভি’ মালিক আটক, ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘বালের টিভি’ নামের একটি ফেসবুক পেজ/আইডির মালিককে স্থানীয় জনতা আটক করেছে বলে জানা গেছে। পরে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং ভুল স্বীকার করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির এবং এলাকার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এছাড়া একাধিক ফেক আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির কাছে ১৭-১৮টি ফেসবুক আইডি রয়েছে, যেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট করা হতো। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আটকের পর ওই ব্যক্তি সবার কাছে ক্ষমা চান এবং নিজের ভুল স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন। ‘বালের টিভি’র মালিক হিসেবে পরিচিত ওই ব্যক্তি জানান, আজকের পর তিনি এসব আইডি বন্ধ করে দেবেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে ভিডিওটি শেয়ার করে বিষয়টি সবার নজরে আনার আহ্বান জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।


























