বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. ইমাম হোসেন চৌধুরী।
একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাজেরা বেগম।গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনয়নের লক্ষ্যে ১১ জন সদস্যের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মীর কাশেম চৌধুরী।
সভার আলোচ্যসূচি অনুযায়ী, সভাপতি পদটির জন্য মো. ইমাম হোসেন চৌধুরীর নাম প্রস্তাব করা হলে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক
সজিত রঞ্জন তালুকদার, সহকারী শিক্ষক আবু তাহের সহ
সকল সদস্য তা সানন্দে সমর্থন করেন। একইভাবে সহ-সভাপতি পদে হাওয়া বেগমের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সকলে তাতে একমত পোষণ করেন।
নতুন সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।






















