বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির চারা লাগানোর কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও বিএনপি নেতা জননেতা ওয়াদুদ ভূইয়া।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

















