1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে সারে ৪২ কেজি গাঁজাসহ রুবেল গ্রফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে। পরে অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানে বাড়ির শয়নকক্ষ তল্লাশি করে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় আড়াই কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রায় দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৭:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নওগাঁ গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে সারে ৪২ কেজি গাঁজাসহ রুবেল গ্রফতার

আপডেট সময় : ১০:৪৭:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬