1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে সরিষা মিলে ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

বকুল হোসেন তানোর (রাজশাহী)প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোরে এক তেল মিল কারখানায় নীরবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সির মালিকানাধীন উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারের তিনশ গজ দূরে অবস্থিত ‘রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানায় এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি তালা কেটে ভেতরে ঢ়ুকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এসময় মিলে ছিল না কোন পাহারাদার। কারখানার ড্রাইভার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তেল মিল কারখানা বন্ধ করা হয়। ভোরে ড্রাইভার ও হেলপার কারখানায় গিয়ে দেখেন তালা কাটা। অবাক হয়ে ভিতরে ঢুকে দেখেন কিছুই নেই, সব মালামাল লুট হয়ে গেছে। কারখানার হেলপার শুভ কুমার জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত মিলের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা মিলে থাকা বিপুল পরিমাণ সরিষার তেল, খৈল, ভুট্টা এবং তেল মাড়াইয়ের মূল্যবান বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। ডাকাতির ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে অতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‘রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানার প্রোপাইটার তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সি বলেন, তিনি বর্তমানে জুরুরি কাজে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তার কারখানার ড্রাইভার দিলীপ কুমার ও হেলপার শুভ কুমার তেল মিল কারখানায় ডাকাতির ঘটনা সম্পর্কে জানিয়েছে। পরে তানোর থানা পুলিশকে তিনি অবগত করেছেন। পূর্ব পরিকল্পিতভাবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ডাকাতি ও আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যুবদল নেতার তেল মিল কারখানায় ডাকাতি নয়, চুরি হয়েছে। মোবাইলে অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরও তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

তানোরে সরিষা মিলে ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬