1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তারাগঞ্জ মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা মাছ বিক্রির অভিযোগে গজেন্দ্র নাথ (পিতা—চৈতা নাথ, সাং—তারাগঞ্জ, রংপুর)কে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে গজেন্দ্র নাথকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন জাটকা নিধন ও বিক্রি মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। জাটকা সংরক্ষণে আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাটকা মাছ ধরা, পরিবহন ও বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০০:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

তারাগঞ্জে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:০০:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬