1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি

রাবিপ্রবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শুক্রবার রাঙ্গামাটি সদর থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১–২০২২ সেশনের শিক্ষার্থী লোরা চাকমা।

জিডিতে তিনি উল্লেখ করেন, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়ে রাবিপ্রবি সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস) একটি সংবাদ ফেসবুকে পোস্ট করলে, সেই পোস্টে Jazimoy Chakma নামক একটি ফেসবুক আইডি থেকে তাঁকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় অবস্থানকালে ফেসবুক ব্যবহারের সময় তিনি বিষয়টি দেখতে পান।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, সংশ্লিষ্ট মন্তব্যগুলোর স্ক্রিনশট জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মন্তব্যগুলো তাঁর জন্য মানহানিকর ও অপমানজনক দাবি করে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুদ্দিন বলেন, “একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাইরের, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বদা সচেতন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি

আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬