1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

মোহাম্মদ আমানত হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ ও বাসচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন—সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ইসলাম (৪০) এবং চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলার আবু তাহেরের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)। এদের মধ্যে সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬