1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মোঃ আব্দুল আলীম ,জেলা প্রতিনিধি, বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
জানা যায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন।
এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। ফলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬