1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাত, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃশাকিল হোসেন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের প্রধান ফটকের সামনে বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে বজ্রপাত হলে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতের কারণে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০২:০১ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাত, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৩:০২:০১ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬