1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের নিজস্ব তহবিল থেকে ৭ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ বাদল শেখ, মুকসুদপুর গোপালগঞ্জঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুবাই প্রবাসী ও সমাজসেবক মতিয়ার রহমানের নিজস্ব অর্থায়নে অসহায়, দরিদ্র ও এতিম মানুষের মাঝে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বসে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ব্যবসার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি গরিব, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একজন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।

জানা যায়, মতিয়ার রহমান প্রতি মাসে নিজস্ব তহবিল থেকে প্রায় ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন দিগনগর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের অনেক পরিবার।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী জামাল বয়াতি, রাজিয়া বেগম, হান্নান শেখ ও মর্জিনা বেগম সহ সকল ত্রান সামগ্রী গ্রহণকারীরা মতিয়ার রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রতি মাসে তাঁর পক্ষ থেকে খাদ্যসামগ্রী পাওয়ায় তাদের সংসারের কষ্ট কিছুটা হলেও লাঘব হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও মতিয়ার রহমান নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। তাঁর মতো বিত্তবান ও প্রবাসীরা সমাজের দরিদ্র মানুষের পাশে এগিয়ে এলে এলাকার মানুষের জীবনমান আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের নিজস্ব তহবিল থেকে ৭ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬