ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সভাপতি রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমান দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

























