1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাড়ে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শেখ জোবায়ের আল জামান,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

সাতক্ষীরায় সাড়ে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান হোসেন সদর উপজেলার মির্জাপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সমীরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার নথি ও বাদীপক্ষের সূত্রে জানা গেছে, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে মো. আতিয়ার রহমানের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেন লোকমান হোসেন। ওই টাকা পরিশোধের জন্য তিনি আতিয়ার রহমানকে একটি চেক দেন। পরে চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এ ঘটনায় পাওনা টাকা আদায়ে আতিয়ার রহমান বাদী হয়ে সাতক্ষীরা আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লোকমান হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বাদী মো. আতিয়ার রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘুরিয়েও টাকা না দেওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছিলাম। পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় ন্যায়বিচার পাওয়ার আশা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাড়ে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬