1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

মো: নজরুল ইসলাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার পূর্বধলায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
​আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
​ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু, ও ময়লা ফেলার বস্তা নিয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে কেবল সরকারের ওপর নির্ভর করলেই চলবে না, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হতে পারব।”
​কর্মসূচি শেষে উপস্থিত সকলেই নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১১:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:১১:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬