1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক বহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলদলটি সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। সহকারী পরিচালক শিহাব উদ্দিন, পিবিজিএমএস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৩৭২/৭-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পামওয়েল ঈদগাহ এলাকায় সন্দেহজনক একটি চালান পড়ে থাকতে দেখা যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধার করা ফেন্সিডিল জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।

এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদক ও চোরাচালান সংক্রান্ত তথ্য বিজিবিকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬