1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ গফরগাঁও উপজেলা কার্যক্রমে আর বাধা নেই নয়াবাড়ি মৌজায় সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের রিট খারিজ

নূর মুহাম্মদ আজাদী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সব কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন ও অবকাঠামো নির্মাণের বিষয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতের দেওয়া সংক্ষিপ্ত রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “সরকার সর্বোচ্চ অথরিটি। নিকার সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। এ কারণে আদালত পিটিশনটি ডিসচার্জ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, আদালত সংক্ষিপ্ত রায় দিয়েছেন। এর ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকলো না। আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে।
এর আগে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপন এবং অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সদর দপ্তর স্থাপনের বিষয়ে দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিলে ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চাওয়া হয়।
হাইকোর্টে করা রিট আবেদন খারিজ হওয়ায় গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন ও উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দক্ষিণ গফরগাঁও উপজেলা কার্যক্রমে আর বাধা নেই নয়াবাড়ি মৌজায় সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের রিট খারিজ

আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬