1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র সাচিং প্রু, এমপি।

আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাচিং প্রুর সঙ্গে তাঁর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই মন্ত্রীর মধ্যে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। এ সময় পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেন, বান্দরবানে বসবাসরত বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষা, পোশাক, আচার-অনুষ্ঠান, রীতিনীতি ও লোকসংস্কৃতিকে এক সুতোয় গেঁথে সম্প্রীতি ও সাম্যের সমাজ গড়ে তুলতে হবে।

সাচিং প্রু আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণের নতুন দিগন্ত উন্মোচনের এখনই সময়। সংস্কৃতি চর্চার মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার আত্মিক দূরত্ব কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব।

সৌজন্য সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপিও উপস্থিত ছিলেন। তিনি দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী সাচিং প্রু আগামী ২৫ অক্টোবর বান্দরবানে আয়োজিত প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬