চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তোলার চেষ্টা করছে প্রভাবশালী
চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে কাজরকরছে প্রভাবশালী একটি মহল।
জানাগেছে,চরভদ্রাসন পিটিশন নং ৪১২/২৬,সারক নং ১১৭৫তাং৯/৯/২০২৬ইং
ফৌজদারী কার্যবিধির আইনের ১৪৪। চলমান থাকা অবস্থায় প্রভাবশালী একটি পক্ষ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
১১নং চরভদ্রাসন মৌজার পি১৩৪৭,১৫৩৪নংখতিয়ান এসএ১৪০৪,১৮৪৬নংক্ষতিয়ানের দিয়ারা ১০০৯,২২নংখতিয়ানের সাবেক প্রস্তাবিত ১৩৫৫,১৩৯৬নং বর্তমানে দিয়ারা প্রস্তাবিত ১৫১৩ নং খতিয়ানের অন্তগ’ত পি এস ও সে.মে১০৩৫৬,১০ ৩৫৭, ১০৪২৫,১০৪২৬নংদাগ হইতে আগত ১)দিয়ারা ৭২০৫নংদাগে ১০শতাংশের মধ্য ০৫শতাংশ,২)দিয়ারা প্রস্তাবিত ৭২দাগে৭২০৫/৭২৫৪নং দাগে ৮শতাংশের মধ্যে ০৪শতাংশ৩)দিয়ারা প্রস্তাবিত ৭২০৫/৭২৫৬নংদাগে১.২৫
শতাংশের মধ্যে. ৬২৫ শতাংশ ৪)দিয়ারা প্রস্তাবিত ৭২০৫/৭২৫৭নংদাগে১.৭৫
শতাংশের মধ্য. ৮৭৫শতাংশ। এচার দাগে ২১শতাংশের মধ্য ১০.৫০জমি নালিশি জমি রয়েছে।ফরিদপুর বিজ্ঞ আদালতে নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই নালিশের জমিতে রাতের আঁধারে কাজ করে চলছে। এই নালিশি জমিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নির্দেশ প্রদান করেছে চরভদ্রাসন থানাপুলিশ।এই শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারীরা হলেন শামসুন্নাহার বেগম (৫০) স্বামী হাফেজ শিবলী। মেজবাহ উদ্দিন(৫৫) পিতা ডাঃ জালাল উদ্দিন। মাকসুদা বেগম( ৪৫)স্বামী মেজবাহউদ্দিন। নাফিস( ২২)পিতা মৃত হাফেজ শিবলি। সর্বসাং বিএস ডাংগি চরভদ্রাসন।
এ ব্যাপারে পিটিশন দায়ের কারী মো: মিশকাত শরীফ জানান, আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ঘর তুলার এবং গাছ কাটার চেষ্টা করছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।আদালতে নিষিদ্ধ জায়গা রাতের আধারে কি ভাবে কাজ করে বিষয়টি থানা প্রশাসন উপজেলা প্রশাসনকে জোরালোভাবে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত অফিসার কে একাধিক ফোন দিলে ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
























