1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় পুকুরে বিষ, ভেসে উঠল লাখ টাকার মাছ

ফয়সাল আহমেদ জনি সিংড়া (নাটোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বিঘার পুকুরে চাষ করা টেংরা মাছ মরে ভেসে উঠেছে, থানায় অভিযোগের প্রস্তুতি।

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মাছচাষি মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময় উপজেলার কান্তনগর বিল এলাকায় তার পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় পুকুরে গিয়ে মিজানুর রহমান দেখতে পান, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. মিজানুর রহমান জানান, তার প্রায় তিন বিঘা পুকুরে দেশি টেংরা মাছ চাষ করা হয়েছিল। মাছগুলো বড় হয়ে ওঠার সময় এমন ঘটনায় তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তার মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে বিষ প্রয়োগের কারণে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরা মাছ ভেসে থাকতে দেখেন। এ ঘটনায় পুকুরের মালিকের পাশাপাশি স্থানীয় মাছচাষিদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

মিজানুর রহমান জানান, এ ঘটনায় তিনি মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি। এ ঘটনায় তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০০:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিংড়ায় পুকুরে বিষ, ভেসে উঠল লাখ টাকার মাছ

আপডেট সময় : ০৫:০০:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬