1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন খাদ্যপণ্যে অননুমোদিত বা বিষাক্ত রং ব্যবহারের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বেকারি জাতীয় খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযানে সুমি ফাস্ট ফুড বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী দলের মধ্যে ছিলেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। এছাড়া অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্য পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তাদের জন্য ক্ষতিকর হতে পারে—এমন রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬