1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা

নূর মুহাম্মদ আজাদী ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জান্নাতুল নাঈম। তাঁর যোগদানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দায়িত্বভার গ্রহণের পর উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত ইউএনও মোহাম্মদ জান্নাতুল নাঈমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত বিশিষ্টজনেরা নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে এগিয়ে নিতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ফুলেল শুভেচ্ছার জবাবে ইউএনও মোহাম্মদ জান্নাতুল নাঈম বলেন, “নবগঠিত দক্ষিণ গফরগাঁওকে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। নাগরিক সেবা সহজ করতে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, নতুন উপজেলার প্রশাসনিক কাঠামো সুসংহত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন নবাগত ইউএনও। সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে নবগঠিত উপজেলার জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

দক্ষিণ গফরগাঁওয়ের নবনিযুক্ত ইউএনও জান্নাতুল নাঈমকে ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬