1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে বৃক্ষরোপণ ও চেক বিতরণ

মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

​“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংক নাগেশ্বরী শাখার বাস্তবায়নে ব্যাংক প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তিনি বৃক্ষরোপণ করেন এবং সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
​কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাধীন সদস্য ও স্বাবলম্বী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
​তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি আর্থিক সহায়তা মানুষের স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হলে এর সুফল সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছাবে।
​অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক নাগেশ্বরী শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে বৃক্ষরোপণ ও চেক বিতরণ

আপডেট সময় : ০২:৩৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬