1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে ইবির Student Chapter IU-এর সচেতনতামূলক কর্মসূচি

ইবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  American Society for Microbiology (ASM) Student Chapter, Islamic University-এর উদ্যোগে  কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  কুষ্টিয়ার তমালতলা এলকায় ‘অণুজীব জানুন, নিরাপদ থাকুন’ ও ‘Know Microbes, Stay Safe’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎কর্মসূচির শুরুতে ASM Student Chapter IU-এর সেক্রেটারি অভিনন্দন পাল সীমান্ত অণুজীববিষয়ক একটি পরিচিতিমূলক আলোচনা উপস্থাপন করেন। আলোচনায় তিনি অণুজীবের পরিচয়, দৈনন্দিন জীবনে অণুজীবের ভূমিকা এবং মানবজীবনে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরেন।

‎সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হাফসা বলেন,”  কমিউনিটি পর্যায়ে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি, জনস্বাস্থ্যবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের কাছে অণুজীব সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছে দেওয় আমাদের দায়িত্ব। পাশাপাশি, তিনি স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

‎স্থানীয়রা জানান, “গ্রামাঞ্চলের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রায় ১০ বছর আগে আমাদের এই নিশ্চিতপুর গ্রামের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করতেন। কিন্তু এখন অনেকের বাড়িঘর অনুন্নত হলেও প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে।”

‎ASM Student Chapter IU-এর প্রেসিডেন্ট খন্দকার মেহেদী হাসান বলেন, ” অণুজীব সম্পর্কে সঠিক ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার প্রয়োজনীয়তা অপরিসীম ।  বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান সমাজের বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় নিয়েই আমাদের এই কর্মসূচী।

‎প্রসঙ্গত, ASM Student Chapter IU-এর এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান সমাজের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণের মধ্যে অণুজীব, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ও নিরাপদ জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি, বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যকর সম্পৃক্ততা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

‎আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে ইবির Student Chapter IU-এর সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬