1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে আজমল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে মারধর করে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠলেও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাদের দেওয়া তথ্যমতে, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলা থেকে পড়ে গিয়ে আজমল আহত হন।

হাসপাতালের ভর্তি সংক্রান্ত কাগজপত্রে নিহতের নাম আজমল, বাবার নাম কুতব এবং ঠিকানা গল্লামারী, হরিণটানা, খুলনা উল্লেখ রয়েছে। হাসপাতালে নেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা তার মৃত্যুর পর দ্রুত সেখান থেকে চলে যান।

এদিকে, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে। এতে তাকে মারধর করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে তিনি ভবনের চারতলা থেকে পড়ে আহত হয়েছেন, নাকি তার আগে তাকে মারধর করা হয়েছিল—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজমল কীভাবে আহত হলেন, কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হতে পারে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আজমলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০১:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য

আপডেট সময় : ০৮:০১:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬