1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের চিকিৎসায় সহায়তার আবেদন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্যায়ে দ্রুত অস্ত্রোপচারের জন্য প্রায় ১৫–১৬ লাখ টাকা প্রয়োজন হওয়ায় সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

প্রায় আড়াই মাস ধরে নয়াদিল্লিতে তাঁর চিকিৎসা চলছে। দেশে-বিদেশে থাকা বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় চিকিৎসার প্রথম ধাপগুলো সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।

সর্বশেষ পিইটি-সিটি স্ক্যান ও কনট্রাস্ট অ্যানালাইসিসের প্রতিবেদনে দেখা গেছে, ক্যান্সার শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েনি। তবে মূল টিউমারটির আকার কিছুটা বেড়েছে। চিকিৎসকদের মতে, টিউমারটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব। দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

দীর্ঘ চিকিৎসায় পরিবারের নিজস্ব সামর্থ্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

অধ্যাপক মিজানুর রহমানের সহকর্মীরা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রেখে চলেছেন। তাঁর চিকিৎসার এই সংকটময় সময়ে সামর্থ্য অনুযায়ী সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য—

ব্যাংক হিসাব:
হিসাব নম্বর: ১০৬১৭৪২০৬০০০১
হিসাবের নাম: আহমেদ শাকিল হাসমি
ব্যাংক: ব্র্যাক ব্যাংক পিএলসি
শাখা: চারপাড়া সাব ব্রাঞ্চ
রাউটিং নম্বর: ০৬০৬১১৭৫০
সুইফট কোড: BRAKBDDH

বিকাশ (পার্সোনাল): ০১৭১৬৯৬১৩১০

অধ্যাপক মিজানুর রহমানের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের চিকিৎসায় সহায়তার আবেদন

আপডেট সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬