1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে ভিপি ভূমি নিয়ে উচ্ছেদের হুমকির অভিযোগ, সুনামগঞ্জে নারীর সংবাদ সম্মেলন

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাঁদপুর মৌজায় সরকারি বন্দোবস্ত নেওয়া ভিপি (ভেস্টেড প্রপার্টি) ভূমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মমতাজ বেগম নামে এক নারী।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় জার্নাল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, দিরাই উপজেলার চাঁদপুর মৌজার এসএ ৩৪২ খতিয়ানের ১৮৮১ ও ১৮৮২ দাগে মোট ২২ শতক ভিপি ভূমি তার পরিবার সরকারের কাছ থেকে বৈধভাবে বন্দোবস্ত নেয়। এরপর থেকে নিয়মিত ডিসিআর ও খাজনা পরিশোধ করে তারা দীর্ঘদিন ধরে ওই ভূমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় বাদল মল্লিক ও তার সহযোগীরা ওই ভূমি দখলের উদ্দেশ্যে ভুয়া দলিল ও মিথ্যা উত্তরাধিকার সনদ তৈরি করে আদালতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। এ বিষয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনাল-৩-এ অর্পিত সম্পত্তি আপিল মোকদ্দমা নং-৮৭/২০১৭-এর একটি রায় ও ডিক্রি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
মমতাজ বেগমের দাবি, জালিয়াতির অভিযোগে বর্তমানে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা নং-০৭/২০২৪ এবং বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মোকদ্দমা নং-১৪/২০২৪ বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, মামলা দুটি বিচারাধীন থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা থেকে গত ১০ মার্চ ২০২৬ তারিখে স্মারক নং-০৫.৪৬.৯০০০.০২০.২৩.১৭২.২০২৬-২৬২(৩) মূলে দিরাই উপজেলা ভূমি অফিসকে সংশ্লিষ্ট ভূমির নামজারি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বাদল মল্লিক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই ভূমিতে বসবাসকারী তাকে উচ্ছেদ করে জায়গা দখলের চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মমতাজ বেগম।
সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
এ সময় জয় চন্দ্র মল্লিক, রঞ্জন মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৯:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দিরাইয়ে ভিপি ভূমি নিয়ে উচ্ছেদের হুমকির অভিযোগ, সুনামগঞ্জে নারীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:১৯:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬