1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, গ্রেফতার ৩

কুবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুল পড়ুয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) সঙ্গে থাকা আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশের ভাষ্যমতে, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) অপ্রতিমকে ফুসলিয়ে নির্জন পাহাড়ঘেরা এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করে এবং মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।

এর আগে শুক্রবার বিকাল তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজ হন অপ্রতিম। রাত পর্যন্ত বাসায় না ফেরায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দিবাগত রাত বারোটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা গ্রামের এক পাহাড় থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ ও নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে এবং অপ্রতিমের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) এবং মো. কামরুল হাসানকে (১৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়া জিজ্ঞাবাদের উদ্দেশ্যে মো. সিয়াম (১৯)-কে আটক করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘প্রধান আসামি তুহিনের বাড়ি থেকে নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কেবল দামি আইফোন ছিনিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল নাকি এর পেছনে টিকটক বা অন্য কোনো দ্বন্দ্ব ছিল- তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রাখা হয়েছে।’

এদিকে রবিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠ ও গন্ধমতী ঈদগাহে জোড়া জানাজা শেষে বাগমারা কোটবাড়ির কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬