1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক দাবিতে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় ডিআর স্কুলের মাঠের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে এসআই মো. মহিন উদ্দিন, এসআই সুমন তালুকদার, পিএসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া, এএসআই আবুল বাশার, এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে। তাদের মধ্যে হৃদয় ভূঁইয়া, তানভীর হোসেন ও মাসুদের বয়স ১৪ বছর এবং ইয়াছিনের বয়স ১৬ বছর। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাসান ভূঁইয়া (১৮), আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মোবারক (১৯), শাহেদ (১৮), আতিক (১৮) ও মহিনুল ইসলাম (১৮)। এছাড়া হৃদয় ভূঁইয়া (১৪), তানভীর হোসেন (১৪), মাসুদ (১৪) ও ইয়াছিন (১৬) নামে চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৯:২৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:২৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬