1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারী নিহত ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী একটি গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে গোপালগঞ্জের দিকে আসছিল একটি কনটেইনারবাহী গাড়ি। গেরাখোলা ব্রিজ এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে সড়কের পাশে দিয়ে হেঁটে যাওয়া আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে ওই পথচারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৭:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মুকসুদপুরে বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারী নিহত ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি

আপডেট সময় : ০৫:২৭:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬