1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার অপরাধ দমনে নতুন ইউনিট, নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬১

রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে নতুন করে তা সৃষ্টি করা হবে। মেট্রো, ডিভিশন ও জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার অপরাধ বিশ্লেষণের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

তিনি জানান, বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। জটিল মামলাগুলো কেন্দ্রীয় পর্যায়ে নেওয়া হবে এবং থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন বিষয়গুলো সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তি করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কোনো কোনো রাষ্ট্রে সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত বলে তিনি উল্লেখ করেন।

এদিকে পুলিশের কেউ ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখা’ বা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৬:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

সাইবার অপরাধ দমনে নতুন ইউনিট, নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি

আপডেট সময় : ০৬:২৬:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬