1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

খুলনায় এরশাদ শিকদারের সহযোগী হিসেবে পরিচিত জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া লাশ গুমের অপরাধে তাঁকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬