1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুলের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় কথিত মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০), পিতা মো. মজিবুর রহমান এবং মোছা. বেবী খাতুন (৩৩), স্বামী মো. তহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে তহুরুলের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট হিসেবে মোট ৩ হাজার ৮৭০ পিস, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে উল্লেখ করা ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং আসামিদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেপ্তারসহ সংশ্লিষ্ট মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩০:৫৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৩০:৫৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬