1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শন্তা দিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ তার মুখে ওড়না চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে আরও কয়েকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে গর্ভবতী হয়েছে। এরপর ভুক্তভোগীর বাবা ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬