1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে; কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই।

রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে ফেরত দিতে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া শর্ত দুটির মধ্যে রয়েছে–মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।
ভারতের এমন শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল।

আগামী বুধবার যশোর জেলা থেকে এই গণশুনানি কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমে জুলাই শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই বিচারকাজ শুরু হলো।

মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।
এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পেছায়।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে আজ সকালে এ মামলায় গ্রেফতার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অপর ১৭ আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬