1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‎ওমর ফারুক ‎নোবিপ্রবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

‎

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনএসটিইউ স্পেশাল হেল্প এন্ড ইনক্লুসিভ নেটওয়ার্ক ফর এডুকেশন’ (NSTU SHINE)-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
‎
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
‎
‎অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃত্ববৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব উদ্যোগসমূহকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অন্য সবার মতোই স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হয়, যখন সেখানে প্রত্যেকের মর্যাদা, নিরাপত্তা, সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়।”
‎
‎তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন কোনো শিক্ষার্থীকে সহানুভূতির চোখে নয়, বরং সমমর্যাদা ও অধিকারসম্পন্ন একজন শিক্ষার্থী হিসেবে দেখতে হবে। গত তিন বছরে এ সংগঠনটি প্রতিবন্ধী শিক্ষার্থী ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, সামাজিক মেলবন্ধন এবং আত্মউন্নয়নে যে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় একটি পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
‎
‎সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই সংগঠনের পথচলা, যা আজ তিন বছরে পদার্পণ করলো। এই তিন বছরে আমরা শিক্ষা সহায়তা, মেধা বৃত্তি প্রদান, শ্রুতিলেখক সংবর্ধনাসহ ক্যাম্পাসকে প্রতিবন্ধীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে নানা কার্যক্রম পরিচালনা করেছি।” বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরেন এবং উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
‎
‎সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসনীম আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সমস্যার সমাধানভিত্তিক সচেতনতামূলক প্রতিযোগিতা ‘সমতার পথে’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা সমাধান দেওয়া ৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
‎
‎উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, সামাজিক মেলবন্ধন এবং আত্মউন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬