1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

মো. সাইফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের পুরস্কার এবং মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণে সহায়তা, চলাচলের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, “পাহাড়ের সকল জনগোষ্ঠীকে যতক্ষণ পর্যন্ত মূল স্রোতধারায় আনা যাবে না, ততক্ষণ পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব হবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারা।

তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬